মহেশখালীতে পাহাড় ধসে নিহত এক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে পাহাড় ধসে এক ব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, আজ সকাল আটটার দিকে মহেশখালী উপজেলার পূর্ব আধারঘোনা দরগার শিরা নামক স্থানে কয়েকজন পানচাষি পাহাড় কেটে পানের বরজে মাটি দিচ্ছিলেন। এ সময় তাঁদের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই পানচাষি মোহাম্মদ ইদ্রিচ (৩৫) নিহত হন। এ ছাড়া এ ঘটনায় আহত ছয় পানচাষিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত্ কুমার বড়ুয়া প্রথম আলো অনলাইনকে জানান, নিহতের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।