মহেশখালীতে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় আজ মঙ্গলবার পাহাড় ধসে চারজনের মৃত্যু হয়েছে। অতি বৃষ্টির কারণে আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে দুই দফায় পাহাড় ধসে এ মৃত্যুর ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে কালারমাছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া পাহাড়তলী এলাকায় পাহাড় ধসে সখিনা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হন তাঁর স্বামী মো. শফি (৫৫)। একই সময়ে উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেমঘাট এলাকায় পাহাড় ধসে আটটি বাড়ি চাপা পড়েছে। এতে ২০ জন আহত হয়। গুরুতর অবস্থায় বেলা তিনটার দিকে মারা যান আবদুল মজিদ (৩৬)।বেলা দুইটার দিকে উত্তর ঝাপুয়া এলাকায় পাহাড় ধসে মারা যায় রাফি আক্তার (১২) ও সাদ্দাম হোসেন (২৪)।টানা কয়েক দিনের বৃষ্টিতে উপজেলার প্রধান দ্বীপসড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে আছে উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ। মহেশখালী কন্ট্রোল রুমে দায়িত্বরত উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।