মহেশখালীতে বজ্রপাতে নিহত ২, আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় বজ্রপাতে এক বৃদ্ধাসহ দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুজনকে মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে।নিহত ব্যক্তিরা হলেন মহেশখালী পৌর এলাকার কলেজপাড়ার মহিম আলম (২০) এবং উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা গ্রামের হানিমা খাতুন (৫৫)। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।