মহেশখালীতে বয়লার বিস্ফোরণে দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীতে আজ বুধবার দুপুরে যানবাহনের চাকার হাওয়া দেওয়ার একটি দোকানে বয়লার বিস্ফোরণে দুজন নিহত হয়েছে। তাঁরা হলেন মনির হোসেন (১২) ও বিজয় রাম দে (৪০)।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা দুইটার দিকে উপজেলার গোরকঘাটা পল্লী বিদ্যুত্ অফিসের পাশে আতাউর রহমানের মালিকানাধীন বিভিন্ন যানবাহনের চাকার হাওয়ার ওই দোকানে বয়লার বিস্ফোরিত হয়। এতে আতাউর রহমানের ছেলে মনির হোসেন ও পথচারী বিজয় রাম দে ঘটনাস্থলে নিহত হন। তবে বিস্ফোরণের পর আতাউর রহমান গা-ঢাকা দিয়েছেন।মহেশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।