মহেশখালীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার জলদাশপাড়ায় আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে মহিম উদ্দিন ওরফে মাইক্যা (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহিম আজ ভোরে উপজেলার জলদাশপাড়ায় মদন দাশের বাড়িতে চুরি করতে যায়। এ সময় গৃহকর্তা মহিমকে দেখে ধরতে যান। তখন মহিম তাঁকে চাকু মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বাড়ির অন্য লোকজন মহিমকে আটক করেন।পরে সকাল ছয়টার দিকে মহিমকে বাড়ির সামনের সুপারি গাছে ঝুলিয়ে মদন দাশ, বাবুল দাশ ও তাঁদের পরিবারের অন্য সদস্যরা বেধড়ক মারধর করেন। এতে মহিম মারা যান।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ন কবির প্রথম আলোকে জানান, মহিম উপজেলার গোরকঘাটা বাজার এলাকার বাদশাহ মিয়ার ছেলে। লাশ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।