মহেশখালীতে শীর্ষ সন্ত্রাসী ও ছাত্রদলের সাবেক ক্যাডার গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালিয়াটুলি গ্রাম থেকে আজ শনিবার সকালে থানার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ছাত্রদলের সাবেক ক্যাডার হাসান নূরিকে (২৫) পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার নাথ জানান, গ্রেপ্তারকৃত হাসান তিনটি হত্যাসহ মোট ১২টি মামলার মূল আসামি। তিনি মহেশখালী থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিল বলে তিনি জানান।