মহেশখালীতে সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় শাকের মোহাম্মদ কাটা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আজ সোমবার সকালে একজন নিহত হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ শাহিন (২২)।শাপলাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলাম কাদের জানিয়েছেন, শাকের মোহাম্মদ কাটা গ্রামে প্রায় এক একর জমি নিয়ে নাজেম উদ্দিন ও শাহ আলম পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে থানায় পাল্টাপাল্টি মামলাও দায়ের করা হয়েছে। এর জের ধরে আজ সকালে সংঘর্ষে শাহিনের মৃত্যু হয়। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক প্রথম আলোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।