মহেশপুরে বাস উল্টে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের মহেশপুরে যাত্রীবাহী একটি বাস উল্টে মহসিন আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ রোববার সকালে মহেশপুর-বাঘাডাঙ্গা সড়কের মতিলালপুর নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মহসিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতিবিলা গ্রামের মোনতাজ আলীর ছেলে।মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ জানান, সকাল আটটার দিকে বাঘাডাঙ্গা থেকে যশোরগামী একতা পরিবহনের একটি বাস যাত্রী বোঝাই করে মহেশপুর শহরের দিকে আসছিল। পথে মতিলালপুর নামক এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই বাসের হেলপার মহসিন আলী নিহত হন। এ ঘটনায় আহত ব্যক্তিদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।