মা, মাটি, মানুষ আমাদের গণতন্ত্রের সম্পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শনিবার কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন কংগ্রেসকে উদ্দেশে বলেছেন, যারা ক্ষমতার দম্ভ দেখায়, তাদের কাছে তিনি মাথা নত করবেন না।কলকাতার এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘মা, মাটি, মানুষ আমাদের গণতন্ত্রের সম্পদ। আমি এসবের কাছে মাথা নোয়াতে পারি; কিন্তু যারা ক্ষমতার দম্ভ দেখায়, তাদের কাছে মাথা নোয়াব না। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই, আমরাও পাল্টা আঘাত হানতে জানি।’কেন্দ্র ও রাজ্যে কংগ্রেস-তৃণমূলের জোটে ভাঙন ধরার পর মমতা আজ এ কথা বললেন। সরকারের অর্থনৈতিক সংস্কারের প্রস্তাবে দ্বিমত পোষণ করে গতকাল শুক্রবার কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের মন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন তৃণমূলের সদস্যরা। জবাবে পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে কংগ্রেস।