মা ও ছেলের লাশ উদ্ধার, নিখোঁজ ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ উপজেলার ঢাকী নদীতে গতকাল মঙ্গলবার রাতের ট্রলার ডুবির ঘটনায় আজ বুধবার মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো আটজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তত্পরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।জানা যায়, নিহতরা হলো বিশাখা রায় (৩০) ও তাঁর ছেলে জ্যোতি (৩)। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তিনজন কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা গ্রামের বাসিন্দা। বাকিরা দাকোপ উপজেলার সুতরখালী ইউনিয়নের বাসিন্দা।দাকোপ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল উপজেলার ঢাকী নদীর জালিয়াখালী এলাকায় যাত্রীবোঝাই একটি ট্রলারের সঙ্গে পণ্যবোঝাই আরেকটি ট্রলারের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে নারী, শিশুসহ শতাধিক যাত্রী ছিল। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠলেও ১০ জন যাত্রী নিখোঁজ হয়। এর মধ্যে আজ দুপুরে এই উপজেলার গুনারী কালীবাড়ী লঞ্চঘাট এলাকা থেকে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়। আজ সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।ঘটনাস্থল পরিদর্শন করে খুলনা জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম প্রথম আলোকে বলেন, ট্রলারটিতে শতাধিক যাত্রী ছিল। এর মধ্যে এ পর্যন্ত দুজনের লাশ পাওয়া গেছে। এখনো ছয় থেকে সাতজন নিখোঁজ রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। ডুবে যাওয়া যাত্রীবাহী ট্রলারটি উদ্ধার করা হয়েছে।