মা ও নবজাতক স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালের জুন মাসে দেশের চারটি জেলায় মা ও নবজাতকের স্বাস্থ্য উদ্যোগের বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়। জেলাগুলো হচ্ছে নড়াইল, জামালপুর, মৌলভিবাজার এবং ঠাকুরগাঁ। কমিউনিটি গ্রুপের মাধ্যমে কমিউনিটি সাপোর্ট সিস্টেম তৈরি করে এই সেবাকে বিকশিত করাই এ প্রকল্পের লক্ষ্য। বেসরকারি সংস্থা কেয়ার, ওয়েভ ফাউন্ডেশন, স্বাস্থ্য বিভাগ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। জানা গেছে, কমিউনিটি ক্লিনিকগুলো কার্যকর করার মধ্য দিয়ে মা ও শিশু স্বাস্থ্য সেবার প্রতি মানুষকে আগ্রহী করা এবং সেবা নিশ্চিত করার জন্য কেয়ার বাংলাদেশ কাজ করছে। ওয়েভ ফাউন্ডেশন কাজ করছে মানুষের স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার নিয়ে। প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটি ক্লিনিকগুলোতে রোগীদের আসার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। চিকিৎসাসেবা পাওয়ার অধিকার সম্পর্কে সচেতন করছে। কিন্তু কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র এমনকি সদর হাসপাতালেও চিকিৎসাসেবা নিতে এসে আশাহত হয়ে ফিরে যাচ্ছে মানুষ। প্রকল্পের তৃণমূল পর্যায়ে কাজ শুরু হলেও স্বাস্থ্য বিভাগ তাল মেলাতে পারেনি। খোঁজ নিয়ে জানা গেছে, সদর হাসপাতালে আগের চিকিৎসা ব্যবস্থা বহাল আছে। ফলে গর্ভবতী মা গর্ভকালীণ সময়ে এসব জায়গায় এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছে। গর্ভবতী মা আশাহত হচ্ছেন চিকিৎসা ব্যবস্থার প্রতি। যদিও প্রকল্পে আছে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ডেলিভারী ব্যবস্থা চালু করবে। কিন্তু তার কোনো লক্ষণ নেই। কমিউনিটি ক্লিনিকগুলোতে একজন করে এফডব্লিউএ (পরিবার কল্যাণ সহকারি) ও স্বাস্থ্য সহকারি সার্বক্ষনিক থাকার কথা। কিন্তু বেশির ভাগ কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা দেওয়ার মতো পরিবেশ না থাকায় তাদের পাওয়া যায় না। তদারকি সংস্থার (ইউনিসেফ) নড়াইল জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কথা বলতে চাননি। শুধু বলেন, এ একটি ভালো প্রকল্প। সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করলে এলাকার মানুষ উপকৃত হবে। ডিএফআইডির আর্থিক সহায়তায় ইউনিসেফ প্রকল্পের তদারকি করছে।এমআর ও ক্লিনিক ব্যবসাহাসপাতালের চারপাশে গড়ে উঠেছে বেসরকারি বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং এমআর করানোর অবৈধ ব্যবসা। এক শ্রেণীর দালাল হাসপাতাল থেকে বিভিন্ন রোগী ভাগিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে স্বাস্থ্য কমিটিসহ জেলা সমন্বয় কমিটির সভায় এদের দৌরাত্ম্য নিয়ে আলোচনা হলেও প্রশাসনিকভাবে এদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এদের কবলে পড়ে গ্রামের সহজসরল মানুষ নানাভাবে প্রতারিত হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, হাসপাতাল সংলগ্ন ভওয়াখালি গ্রামে অবৈধভাবে এমআর করানো হয়। এছাড়া হাসপাতালের একশ্রেণীর সেবিকা বাড়তি আয়ের আশায় তাদের বাসায় অবৈধভাবে এমআর করানোর অভিযোগ রয়েছে। স্টোর থেকে ওষুধ চুরিসিভিল সার্জনের কার্যালয় থেকে তিনবার এবং সদর হাসপাতালের স্টোর থেকে একবার রহস্যজনকভাবে ওষুধ চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মামলা হলেও রহস্য উদঘাটিত হয়নি। জানা যায়, নৈশ প্রহরী থাকা সত্বেও জানালার গ্রিল কেটে সিভিল সার্জনের কার্যালয় থেকে এবং সদর হাসপাতালে দরজা ভেঙে কয়েক লাখ টাকার ওষুধ চুরি যায়।