মা হচ্ছি: শিল্পা
২০০৯ সালের ২২ নভেম্বর বিয়ের পরপরই শিল্পা শেঠি বলেছিলেন, ‘ছেলেমেয়ে ভরা হাসিখুশি একটি পরিবারই আমি চাই। কমপক্ষে দুটি সন্তান তো আমার চাই-ই চাই।’ বিয়ের দুই বছর পর শিল্পার সেই ঘোষণা সত্য হতে চলেছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি টুইটারের মাধ্যমে নিশ্চিত করেছেন শিল্পা। ২০১২ সালে মা হতে যাচ্ছেন শিল্পা। শিল্পার জীবনে বিষয়টি প্রথম হলেও রাজ কুন্দ্রের কিন্তু ইতোমধ্যেই বাবা ডাক শোনার সৌভাগ্য হয়েছে। আগের সংসারের পাঁচ বছরের একটি কন্যাসন্তান রয়েছে রাজের। সন্তান এর আকাঙ্ক্ষা থেকে বিয়ের আগেই রাজ-শিল্পার মুম্বাই ফ্ল্যাটে অনাগত শিশুর জন্য বেডরুমও তৈরি করা হয়েছে।উল্লেখ্য, লারা দত্ত , সেলিনা জেটলির পর এবার ‘বেবি ক্লাব’এ নাম লেখাতে যাচ্ছেন শিল্পা। সবকিছু ঠিকঠাকভাবে চললে, ধারণা করা হচ্ছে ২০১২ সালে এঁদের তিনজনই প্রথম মাতৃত্বের স্বাদ গ্রহণ করবেন।