মা হচ্ছেন কেট মিডলটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা হচ্ছেন যুক্তরাজ্যের রাজবধূ কেট মিডলটন। আজ সোমবার রাজপরিবারের দাপ্তরিক বাসভবন জেমস প্যালেসের এক বিবৃতিতে এ কথা বলা হয়। রাজপরিবারের একজন মুখপাত্র বলেন, তীব্র ব্যথার কারণে কেটকে মধ্য লন্ডনের ‘কিং অ্যাডওয়ার্ড সেভেন’ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে কয়েকদিন থাকতে হবে তাঁকে। এর আগে গত সপ্তাহে জনসমক্ষে দেখা গিয়েছিল কেটকে। সেদিন যুক্তরাজ্যের বার্কশায়ারের প্যাংবর্নে সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট অ্যান্ড্রু’স স্কুলে গিয়েছিলেন তিনি। গত বছরের এপ্রিলে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে বিয়ে হয় কেট মিডলটন ও প্রিন্স উইলিয়ামের।বিবিসির খবরে বলা হয়, কেটের অনাগত শিশু হবে রাজসিংহাসনের সরাসরি উত্তরাধিকারী। শিশুটি ছেলে বা মেয়ে যা-ই হোক না কেন, সে-ই একদিন সশস্ত্র বাহিনীর প্রধান হবে। এ ছাড়া ‘চার্চ অব ইংল্যান্ড’-এর সর্বোচ্চ পরিচালক এবং কমনওয়েলথ প্রধানও হবে সেই শিশুই। পরবর্তী সময়ে সে হবে ১৬টি দেশের রাষ্ট্রপ্রধান।এদিকে প্রিন্স উইলিয়াম বধূর মা-হওয়ার খবরে উল্লসিত যুক্তরাজ্যের রাজপরিবার ও কেটের পরিবার। এ নিয়ে এক টুইটার বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও ।