মা হচ্ছেন ড্রিউ ব্যারিমোর!
এক বছর চুটিয়ে প্রেম করার পর চলতি বছরের জানুয়ারিতে শিল্পনির্দেশক উইল কোপেলম্যানের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন হলিউডের অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর। এটা পুরোনো খবর। নতুন খবর হলো ‘চার্লিস অ্যাঞ্জেলস’খ্যাত ৩৭ বছর বয়সী এই তারকা নাকি মা হতে চলেছেন।বাগদত্ত উইলের সঙ্গে ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার বেভারলি হিলস মেডিকেল অফিস থেকে বেরিয়ে আসার সময় ক্যামেরাবন্দী হয়েছেন ড্রিউ—সম্প্রতি এক খবরে এমনটাই জানিয়েছে টিএমজি।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘ছবি তোলার মুহূর্তে শক্ত হাতে উইলকে আঁঁকড়ে ধরেছিলেন তিনি। সাধারণত আলট্রাসনোগ্রাম পরীক্ষা করানোর পর রোগীরা এমন করে থাকেন। মূলত মেডিকেল অফিস থেকে বের হওয়া আর ক্যামেরাবন্দী হওয়ার মুহূর্তে ড্রিউয়ের আচরণের কারণেই খবর চাউর হয়েছে—মা হতে চলেছেন ড্রিউ।’এদিকে খবরটি সত্যি নাকি মিথ্যা, সে ব্যাপারে কোনো কিছু জানাতে অপারগতা প্রকাশ করে সবার সন্দেহকে আরও ঘনীভূতই করেছেন ড্রিউয়ের মুখপাত্র।কিছুদিন আগে ড্রিউ ঘোষণা দিয়েছিলেন, আগামী বছরের জানুয়ারিতে উইলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করছেন তিনি।