মা হচ্ছেন না কারিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকা মানেই গুজব-গুঞ্জনের খনি। এ সময়ের ব্যস্ত তারকা কারিনা কাপুরকে ঘিরে গুঞ্জন হরদম সুর তুলবে—এ তো স্বাভাবিক। তবে এরও একটা সীমা আছে। হালে চাউর হয়েছে, কারিনা নাকি মা হতে যাচ্ছেন। গুঞ্জনের কেন্দ্রবিন্দু একটি আলোকচিত্র। সম্প্রতি বিমানবন্দরে তোলা এক আলোকচিত্রে কারিনা এমনভাবে ধরা পড়েন, যেন একটি শাল দিয়ে সন্তানসম্ভবা হওয়ার লক্ষণ ঢাকতে চাইছেন তিনি। ছবিটি প্রকাশ হওয়া মাত্র চারদিকে তোলপাড়। তবে এ গুঞ্জন নিছক গুজব। সম্প্র্রতি একটি পত্রিকাকে এ কথা বলেছেন কারিনার এক ঘনিষ্ঠজন। এদিকে আরেক গুঞ্জন উঠেছে, ১০ ফেব্রুয়ারি প্রেমিক সাইফ আলী খানের সঙ্গে আনুষ্ঠানিক বাগদান হচ্ছে কারিনার। এটিও ডাহা মিথ্যা বলে দাবি করেছেন কারিনা। ওয়েবসাইট।