মা হচ্ছেন লারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুশির দোলায় দুলছেন বলিউড তারকা লারা দত্ত। অনাগত কচি হাতের হাতছানিতে তিনি অনুভব করছেন অনাবিল আনন্দ। আসছে ফেব্রুয়ারিতে মা হচ্ছেন তিনি। স্বামী টেনিস তারকা মহেশ ভূপতি কামনা করছেন মেয়েসন্তান। তবে ছেলেতেও আপত্তি নেই। ছেলেসন্তান হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ বলে জানিয়েছেন লারা। গত ফেব্রুয়ারিতে মহেশ ও লারার বিয়ে হয়েছে। এর আগে সাত বছর ধরে কেলি দর্জির সঙ্গে প্রেম করেন লারা। ওই সময় মহেশের সঙ্গে তাঁর মডেল তারকা স্ত্রীরও ছাড়াছাড়ি হয়। এ বছর চলো দিল্লি ছবির মাধ্যমে প্রযোজনায় নাম লেখান লারা। আরও কয়েকটি ছবি যোগ হয়েছে তাঁর প্রযোজনার তালিকায়। ওয়েবসাইট।