মা হলেন আসমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিমতলীর আরেক কন্যা আসমা। গত ২৩ জুলাই ঢাকার আজিমপুরের মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেসন্তান হয় আসমার। কেমন লাগছে জিজ্ঞাসা করায় হেসে আসমা বলেন, ‘সবার মা ডাক শোনার সৌভাগ্য হয় না। নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। এত আনন্দ আগে কখনো পাইনি। ছেলের নাম এখনো ঠিক করা হয়নি। ইচ্ছা আছে আমাদের আম্মুকে (প্রধানমন্ত্রী) অনুরোধ করব ওর নাম রাখার জন্য।’ আসমার স্বামী আলমগীর বলেন, ‘প্রথমবার বাবা হওয়ার অভিজ্ঞতাই অন্য রকম। সবাই খুব খুশি। প্রধানমন্ত্রী মাকে জানানো হয়েছে। তিনি খুব খুশি হয়েছেন। অভিনন্দন জানিয়েছেন।’ উল্লেখ্য, ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নবাব কাটারার নিমতলীর সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারের সদস্যদের হারিয়েছেন আসমা। পরে প্রধানমন্ত্রী মা হিসেবে রুনা, রত্না ও আসমার দায়িত্ব নেন। গণভবনে তাঁর তত্ত্বাবধানে এই তিন কন্যার বিয়ের ব্যবস্থা করা হয়। এর আগে গত ৫ জুন রুনা পুত্রসন্তানের মা হয়েছেন।