মা হলেন বিয়ন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বিয়ন্স নোয়েলসের মা হওয়ার খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এর আগে এই সংগীতশিল্পীর অনাগত সন্তানকে নিয়ে বিনোদনবিশ্ব খানিক টালমাটালই ছিল। সেলিব্রেটিদের খবরাখবর নিয়ে শশব্যস্ত সংবাদমাধ্যমগুলো যদিও আগাম খবর ছেপেছিল এর আগেই। কিন্তু ৩০ বছর বয়সী সংগীততারকা বিয়ন্স নোয়েলস কন্যাসন্তানের মা হয়েছেন ৭ জানুয়ারি।বিয়ন্স ও স্বামী জে জেডের মেয়ের নাম রাখা হয়েছে ব্লু আইভি কার্টার। ব্লু আইভি কার্টারের বাবা র্যাপ গায়ক জে জেডের নাম শুরুতে ছিল শ্যন কার্টার।২০১২ সালে সন্তানসম্ভবা তারকাদের নিয়ে বিশ্বের সংবাদমাধ্যমের যত আগ্রহ সৃষ্টি হয়েছিল, তার অধিকাংশেরই নজর ছিল বিয়ন্সের দিকে। বিয়ন্স নোয়েলসের সন্তানকে নিয়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটে ভক্তদের ব্যাপক আগ্রহ তৈরি হয়। সাধারণ ভক্তদের বাইরেও ছোট্ট ব্লু আইভির অনেক তারকাভক্তও জুটেছে।বিয়ন্স ও তাঁর স্বামী গায়ক জে জেডের ঘনিষ্ঠ বন্ধু হলিউডের অভিনেত্রী গিনেথ প্যালট্রো তাঁর টুইটার অ্যাকাউন্টে বিয়ন্সের মেয়ে ব্লু আইভিকে উদ্দেশে করে লিখেছেন, ‘ওয়েলকাম টু দ্য ব্লু ওয়ার্ল্ড! উই লাভ ইউ অল রেডি।’গায়িকা রিহানা টুইটারে লিখেছেন, ‘পৃথিবীতে স্বাগত, প্রিন্সেস কার্টার!’এদিকে তারকাশিল্পী বিয়ন্সের মেয়ে দেখতে কেমন, সে নিয়েও সবার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে। বিয়ন্সের বোন তাঁর টুইটারে লিখেছেন, ‘ব্লু আইভি কার্টার পৃথিবীর সবচেয়ে সুন্দর।’