মা হলেন লারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক দিন ধরে গুঞ্জন চলছিল, মা হতে যাচ্ছেন বলিউড তারকা লারা দত্ত। এবার সে গুঞ্জন সত্যি হয়েছে। গত শুক্রবার মুম্বাইয়ে শিশুকন্যার মা হয়েছেন লারা। গত বছর ফেব্রুয়ারিতে গোয়ায় অনাড়ম্বর এক অনুষ্ঠানে টেনিস তারকা মহেশ ভূপতিকে বিয়ে করেন তিনি। গত মে মাসে মা হওয়ার ঘোষণা দেন। সন্তানসম্ভবা থাকায় ছবির কাজ থেকে দূরে ছিলেন লারা। তাঁকে সর্বশেষ দেখা গেছে ডন ২ ছবিতে। জি নিউজ।