মা হলেন সালমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়ের মা হলেন ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০০৬’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন সালমা। ১ জানুয়ারি রাত আটটা ২২ মিনিটে ধানমন্ডির একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা-মেয়ে দুজনই সুস্থ আছেন।মা হওয়ার আনন্দ প্রকাশ করতে গিয়ে সালমা বলেন, ‘আমি অনেক আনন্দিত! সবাই আমাদের জন্য দোয়া করবেন।’নবজাতক সম্পর্কে সালমা জানান, ‘আমার মেয়ে দেখতে অনেক সুন্দর হয়েছে।’২০১১ সালের ২৫ জানুয়ারি ব্যবসায়ী শিবলী সাদিককে বিয়ে করেন সালমা। শিবলী সাদিকও প্রথম বাবা হতে পেরে দারুণ খুশি! সালমা তাঁর মেয়ের নাম রেখেছেন স্নেহা।সালমার সর্বশেষ অ্যালবাম ছিল বৃন্দাবন।