মা হলেন সালমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কন্যাসন্তানের মা হলেন ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০০৬’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন সালমা। ১ জানুয়ারি রাত আটটা ২২ মিনিটে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। চিকিৎসক ফাতেমা রহমানের তত্ত্বাবধানে সালমার অস্ত্রোপচার করা হয়। মা-মেয়ে দুজনই এখন সুস্থ আছেন। সালমা তাঁর মেয়ের নাম রেখেছেন স্নেহা। গতকাল সোমবার দুপুরে সালমা বলেন, ‘আমি অনেক খুশি হয়েছি। সবাই দোয়া করবেন।’ ২০১১ সালে ব্যবসায়ী শিবলী সাদিকের সঙ্গে সালমার বিয়ে হয়।