মাংস প্রক্রিয়াজাত করতে সংসদে বিল উত্থাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের জনসাধারণের জন্য মানসম্মত ও নিরাপদ মাংসপ্রাপ্তি নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিল ২০১১’ সংসদে উত্থাপিত হয়েছে।আজ সোমবার মত্স্য ও প্রাণীসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস সংসদে এ বিলটি উত্থাপন করেন।পরে বিলটি যাচাই-বাছাই করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।বিলটির উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ‘মিট কন্ট্রোল অ্যাক্ট ১৯৭৫’ (১৯৮৩ সালে সংশোধিত) বর্তমান প্রেক্ষাপটে যথোপযুক্ত না হওয়ায় সরকার আইনটি যুগোপযোগী করতে নতুন বিলটি এনেছে।আগের আইনে স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে কোনো নির্দেশনা নেই। যত্রতত্র পশু জবাই বন্ধ করে স্বাস্থ্যসম্মত কসাইখানা ও মাংস প্রক্রিয়াকরণ কারখানা গড়ে তুলে দেশে মানসম্মত মাংস উত্পাদন ও মাংস রপ্তানির সুযোগ তৈরি করতে এ বিল আনা হয়েছে।