প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে ৪৭ রানে অলআউট। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হোবার্ট-বিপর্যয়! সমালোচনার তীরে থেকে থেকেই দলসমেত বিদ্ধ হচ্ছিলেন মাইকেল ক্লার্ক। ভারতের বিপক্ষে সিরিজটি তাই বড় চ্যালেঞ্জের। দুই টেস্ট শেষেই বলা যায়, এ চ্যালেঞ্জে সফল ক্লার্ক। মেলবোর্নে দারুণ এক জয় পেল অস্ট্রেলিয়া। সিডনির শততম টেস্টটিও জিতল ক্লার্কেরই ত্রিশতকের সৌজন্যে। বিশ্ব রেকর্ডের হাতছানি থাকার পরও দলের জয়ের কথা ভেবে ৩২৯ রানেই থেমে গেলেন। সপ্তাহের নায়ক তো তিনিই।