মাইক্রোবাস উল্টে গয়েশ্বরের পরিবারের ৩ জন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের কাছে মাধবপুরে আজ সোমবার সকালে মাইক্রোবাস উল্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পরিবারের তিন সদস্য আহত হয়েছে।আহতরা হলো গয়েশ্বরের ছেলে অমিতাভ রায়, নাতি অগ্নিলাল রায় (৩) ও ছেলের বউ নিপুণ রায় (২৪)। অমিতাভ তাঁর পরিবারসহ মাইক্রোবাসে করে সিলেট যাচ্ছিলেন।প্রত্যক্ষদর্শীরা বলেছেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মাইক্রোবাসটি উল্টে যায়। আহতদের প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় ও পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ইউএনবি