মাইক্রোবাস খাদে পড়ে তিন শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানে জিয়াবাজার এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে গেলে তিন শিশু নিহত ও ১০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ফজলুল করিম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমার দুলাভাই কাতারপ্রবাসী মোহাম্মদ আলী শাহকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছে দিতে আত্মীয়স্বজনসহ মাইক্রোবাসে করে যাচ্ছিলাম। আমাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।’ দুর্ঘটনায় তাঁর ভাগনি হুমাইরা (৮), ভাগনে মোহাম্মদ বেলাল (১০) ও মোহাম্মদ আসফাক (৪) মারা যায়। আহত হয় ১০ জন; তাদের মধ্যে কাতারযাত্রী আলী শাহও রয়েছেন। তাদের স্থানীয় পাইওনিয়ার হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা সম্পর্কে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্বাসউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘হতাহতের ঘটনা শুনেছি, তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।’