মাইক্রোবাসে অগ্নিকাণ্ডে ঢাকা-কুমিল্লা সড়কে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-হোমনা সড়কে দাউদকান্দি উপজেলার গোমতী বেইলি সেতুর ওপর ঢাকা থেকে হোমনাগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাসে আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে আগুন ধরে যায়। এতে ঢাকা-কুমিল্লা এবং হোমনা-ঢাকা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দাউদকান্দির গৌরিপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই মাইক্রোবাসে থাকা কোনো যাত্রীর ক্ষতি হয়নি। এদিকে খবর পেয়ে দাউদকান্দি থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।