মাইক্রোবাসের চাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের কাছে রাস্তা পার হওয়ার সময় আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে একটি মাইক্রোবাসের চাপায় বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মচারী নিহত হয়েছেন। তাঁর নাম রূপচান (৫০)। তিনি রোকেয়া হলের ক্লিনার হিসেবে কাজ করতেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রূপচানের বাড়ি কুমিল্লার হোমনায়। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।হল সূত্রে জানা গেছে, রূপচান ১৭ বছর ধরে রোকেয়া হলে অস্থায়ী ভিত্তিতে চাকরি করার পর ২০০৬ সালে এ পদে স্থায়ী নিয়োগ পান। তাঁর স্বামী বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা শাখার কর্মচারী।