মাইলি-লিয়ামের বাগদান !
টুইটারে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী মাইলি সাইরাস। ছবিটি একটু ভালো করে খেয়াল করলে মাইলির বাঁ হাতের অনামিকায় নতুন জ্বলজ্বলে হীরার আংটিটি চোখে পড়বে। এর পরপরই খবর ছড়িয়েছে, প্রেমিক লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে বাগদানের কাজটি সেরে ফেলেছেন মাইলি।ছবিটির সঙ্গে একটি বার্তাও লিখেছেন ১৯ বছর বয়সী এই পপগায়িকা। সেখানে লেখা আছে, ‘একটি নেইল পলিশ ব্র্যান্ডের প্রচারণা করছি।’ মাইলি-লিয়াম সম্পর্কে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ডেইলি মেইল জানিয়েছে, ‘এখন পর্যন্ত বাগদানের বিষয়টি গোপনই রেখেছেন মাইলি ও লিয়াম। যথেষ্ট গুরুত্ব দিয়ে বিয়ের পরিকল্পনাও করছেন তাঁরা। লিয়াম তো মাইলি বলতে অজ্ঞান। মাইলিও চাইছেন বেশ ঘটা করেই তাঁদের বিয়েটা হোক।’‘দ্য এক্সপেন্ডেবলস ২’খ্যাত অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য লাস্ট সং’ ছবিতে অভিনয় করেছিলেন মাইলি। সেই থেকেই চুটিয়ে অভিসার চালাচ্ছেন এই তারকাজুটি।