মাইলি সাইরাসের ব্যায়াম-বিপত্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ঘরে শারীরিক কসরত বা ব্যায়ামের চর্চা করতে গিয়ে বেশ বেকায়দাতেই পড়েছেন মার্কিন পপগায়িকা ও অভিনেত্রী মাইলি সাইরাস। ব্যায়াম চর্চা করতে গিয়ে মেঝেতে আছাড় খেয়ে সম্প্রতি কোমরের হাড় ভেঙে ফেলেছেন ১৯ বছর বয়সী এই পপতারকা।এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় মাইলি লিখেছেন, ‘নিজের ঘরেই ব্যায়াম চর্চা করছিলাম। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু ফ্রন্ট ফ্লিপের পর ল্যান্ডিংয়ের সময়ই বিপত্তিটা বাধল। সোফার সঙ্গে আঘাত লেগে কোমরের একটি হাড় ভেঙে গেছে আমার।’ মাইলি আরও লিখেছেন, ‘অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় আমার টেইলবোনে চিড় ধরেছে। এর আগে বালিশের সঙ্গে হোঁচট খেয়ে হাত ভেঙেছিলাম আমি। এবার যেন সে রকম একটি ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। বুঝি না, কেবল আমার সঙ্গেই কেন এমন হয়!’