মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতি জিল্লুর (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে চিকিৎসার জন্য আজ সোমবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিঙ্গাপুর থেকে পাওয়া এক বার্তার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রপতির প্রেসসচিব এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া বাসসকে জানান, হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা ইতোমধ্যে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শুরু করেছেন। জিল্লুর রহমান শ্বাসকষ্টের কারণে গত শনিবার রাতে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয় ।রাষ্ট্রপতির সঙ্গে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেনও রয়েছেন। জিল্লুর রহমান ২০০৯ সালে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। গত শনিবার ছিল তাঁর ৮৫তম জন্মদিন। বাসস।