মাউশির ডিজি নোমানের মেয়াদ বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নোমান-উর রশীদকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে।ডিজি পদে এক বছরের চুক্তিতে থাকা নোমান-উর রশীদের মেয়াদ ১২ ডিসেম্বর শেষ হয়। এখন চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল। প্রজ্ঞাপনে বলা হয়, ১২ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে এ চুক্তির মেয়াদ কার্যকর হবে। উল্লেখ্য, শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ বলে বিবেচিত হয় এ পদটি।অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) এফ এম এনামুল হককে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক করা হয়েছে।