মাউশির মহাপরিচালক হলেন ফাহিমা খাতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সর্বোচ্চ পদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুনকে। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। মাউশির সাবেক মহাপরিচালক নোমান উর রশীদের মেয়াদ ১ জানুয়ারি শেষ হওয়ার পর থেকে পদটি শূন্য ছিল।