মাওনা সড়কে গর্তে ট্রাক আটকা পড়ায় ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সংযোগ রক্ষাকারী মাওনা-শ্রীপুর-বরমী সড়কের মাওনা চেৌরাস্তার কাছে গর্তে একটি মালবাহী ট্রাক আটকা পড়ায় চার ঘণ্টা ভারী যান চলাচল বন্ধ ছিল।আজ শুক্রবার সকাল আটটা থেকে বেলা সোয়া ১২টা পর্যন্ত মাওনা-শ্রীপুর-বরমী সড়কে কোনো ভারী যান চলাচল করেনি। এতে এ সড়কে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।জানা গেছে, ঢাকা থেকে বরমীগামী ট্রাকটি সকাল আটটার দিকে মাওনা-শ্রীপুর-বরমী সড়কের একটি গর্তে আটকা পড়ে। এ ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মাওনা হাইওয়ে থানার সহযোগিতায় প্রায় চার ঘণ্টা পর বেলা সোয়া ১২টায় ট্রাকটিকে গর্ত থেকে উদ্ধার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।প্রত্যক্ষদর্শী ও মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রইস উদ্দিন জানান, ওই সড়কে যানবাহন গর্তে আটকে যাওয়াটা এখন নিয়মে পরিণত হয়েছে। সড়কটিতে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন একাধিক ভারী যানবাহন আটকে যাচ্ছে।