মাওবাদী-সিআরপিএফ সংঘর্ষে নিহত ২৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) জওয়ানদের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে ২৬ জন মাওবাদী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড় রাজ্যের দান্তেওয়ারার সিলজার জঙ্গল এলাকায় এবং সুকমা ও নারায়ণপুর জেলায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে নিরাপত্তা বাহিনী দান্তেওয়ারার সিলজার জঙ্গল ঘিরে ফেলে। এরপর দুই পক্ষের বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় ছয় ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে অন্তত ২২ মাওবাদী নিহত হয়। আহত হন সিআরপিএফের ছয়জন জওয়ান। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই মাওবাদীকে গ্রেপ্তার করা হয়।একই রাজ্যের সুকমা ও নারায়ণপুর জেলায় পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় চারজন মাওবাদী নিহত হয়েছে বলে জানা গেছে।