মাওবাদী হামলায় ১৩ পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ঝাড়খন্ডের সালহো জঙ্গলে আজ শনিবার একটি স্থলমাইন বিস্ফোরণে পুলিশের কর্মকর্তাসহ ১৩ জন সদস্য নিহত ও দুজন আহত হয়েছেন।ঝাড়খন্ড পুলিশের আইজি আর কে মল্লিকের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, সন্দেহভাজন মাওবাদীরা এ ঘটনা ঘটিয়েছে।আর কে মল্লিক জানান, ওই এলাকার অবরোধ তুলে নিয়ে পুলিশের কর্মকর্তারা যখন ফিরছিলেন, তখনই বাদগার নামক স্থানে মাওবাদীরা এ বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই পুলিশের ১৩ জন সদস্য নিহত হন।বিস্ফোরণে পর মাওবাদীরা পুলিশের অস্ত্রগুলো লুট করে নিয়ে যায়। টাইমস অব ইন্ডিয়া।