মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ পুলিশ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে গতকাল সোমবার রাতে মাওবাদীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাত পুলিশ নিহত হয়েছে। আহত হয়েছে ১৯ পুলিশ।এতে রাজ্য ও কেন্দ্রীয় পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সাতজন সদস্য নিহত ও ১৯ জন আহত হন। রাজ্যের লাতেহার জেলার আমুয়াতিকর গ্রামের কাতিলা জঙ্গলে এ ঘটনা ঘটে।এ ব্যাপারে ঝাড়খণ্ড পুলিশের মহাপরিচালক জি এস রথ বলেন, প্রায় ২০০ মাওবাদী কাতিলা জঙ্গলে জড়ো হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝাড়খণ্ড রাজ্যের পুলিশ ও কেন্দ্রীয় পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্যরা গতকাল যৌথভাবে অভিযান শুরু করেন। একপর্যায়ে মাওবাদীরা যৌথ বাহিনীর ওপর অতর্কিতে হামলা চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।এ ঘটনায় বেশ কিছু মাওবাদী নিহত হলেও তাদের সংখ্যা জানা যায়নি।