মাওবাদীদের স্থলমাইন বিস্ফোরণে ১০ জওয়ান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ওডিশায় মাওবাদীরা স্থলমাইন বিস্ফোরণ একটি বাস করে উড়িয়ে দিয়েছে। এতে আধাসামরিক বাহিনীর ১০ জন জওয়ান নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন।আজ রোববার কোরাপুট জেলা শহরের গোবিন্দ পল্লিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা যায়, ওডিশার কোরাপুট জেলা শহরের ৫৫ কিলোমিটার দূরে গোবিন্দ পল্লিঘাট এলাকার ওপর দিয়ে বিশেষ নিরাপত্তা বাহিনীর তিনটি বাস মালকানগিরি থেকে অপারেশন সেরে ফিরছিল। সে সময় মাওবাদীদের পেঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে একটি বাস উড়ে যায়। ঘটনাস্থলেই ১০ জন আধাসামরিক বাহিনীর জওয়ান নিহত হন। আহত হয় তিনজন।ওডিশা পুলিশের ডিআইজি সঞ্জীব পাণ্ডা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই মুহূর্তে ১০ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে।এদিকে আজ সকালে ঝাড়খন্ড রাজ্যের লাতেহার জেলার মাতলং গ্রামে বন বিভাগের একটি গেস্ট হাউস বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয় মাওবাদীরা।