মাওবাদীদের হাতে পশ্চিমবঙ্গে ৩ রাজনৈতিক কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পুরুলিয়া জেলার ছিরোগোরা গ্রামে গতকাল রোববার রাতে মাওবাদীদের হাতে ফরোয়ার্ড ব্লকের তিন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন। আজ সোমবার পুলিশ এ কথা জানায়। পুরুলিয়া জেলা পুলিশের উপপরিদর্শক (এসপি) রাজেশ যাদব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল দিবাগত রাতে আধুনিক আগ্নেয়াস্ত্রসজ্জিত প্রায় ৫০ জনের একটি মাওবাদী দল ওই গ্রামে অভিযান চালায়। এ সময় তারা ভারতের বামপন্থী রাজনৈতিক দল ফরোয়ার্ড ব্লকের তিন কর্মীকে গুলি করে হত্যা করে। নিহত ব্যক্তিরা হলেন লেরু মাঝি, দাসরাত মাঝি ও ছোটো মাঝি। প্রচারপত্রের মাধ্যমে মাওবাদীরা জানায়, ওই তিনজন পুলিশের গুপ্তচর বলে তাদের হত্যা করা হয়েছে। —টাইমস অব ইন্ডিয়া