মাওয়া-কাওড়াকান্দি নৌপথে দুটি ফেরি আটকা পড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাওয়া-কাওড়াকান্দি নৌপথে পদ্মার ডুবোচরে আটকা পড়েছে দুটি ফেরি। গতকাল রোববার রাত নয়টা থেকে রামশ্রী এবং আজ সোমবার সকাল সাড়ে আটটা থেকে খানজাহান আলী চরে আটকে আছে। এই দুই ফেরিতে প্রায় অর্ধশত গাড়ি আছে।রামশ্রী মাওয়া থেকে কাওড়াকান্দি এবং খানজাহান আলী কাওড়াকান্দি থেকে মাওয়া যাচ্ছিল। ফেরি দুটিকে টেনে আনতে জাহাজ আনা হলেও ডুবোচরের কারণে সেটি সেখানে যেতে পারছে না।মাওয়া ঘাটের পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিফ বিষয়টি নিশ্চিত করেছেন।