মাওয়া-চরজানাজাত নৌরুটে ফেরি পারাপার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মায় তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে মাওয়া-চরজানাজাত নৌরুটে ফেরি পারাপারে বিপর্যয় ঘটেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ওই নৌরুটের পরিবর্তে পাটুরিয়া-দৌলতদিয়া এবং চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে।আজ শুক্রবার বিআইডব্লিউটিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ভয়াবহ স্রোত কেটে টাগ জাহাজ দিয়েও ফেরি ঘাটে ভেড়ানো সম্ভব হচ্ছে না। দুর্যোগের কারণে ফেরি পারাপার বন্ধ রাখায় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।