মাকে কুপিয়ে মেয়েকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ওয়ারীতে বাসায় ঢুকে দুর্বৃত্তরা মিনারা বেগম (৩৮) নামের এক নারীকে কুপিয়ে তাঁর স্কুলছাত্রী মেয়েকে অপহরণ করেছে। আহত মিনারাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। হাসপাতালে মিনারা বেগম সাংবাদিকদের বলেন, তিনি ওয়ারীর ৩০৫ চণ্ডীচরণ লেনে থাকেন। বেলা তিনটার দিকে পাঁচ-ছয়জন লোক এসে তাঁর বাসার কলবেল বাজায়। তারা আত্মীয় পরিচয় দিলে ভেতর থেকে দরজা খুলে দেওয়া হয়। এ সময় দুর্বৃত্তরা বাসায় ঢুকে পড়ে। তারা চাপাতি দিয়ে তাঁর (মিনারা) ডান হাতে কোপায় এবং আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। দুর্বৃত্তরা অষ্টম শ্রেণীর ছাত্রী তাঁর মেয়েকে নিয়ে দরজার বাইরে থেকে সিটকিনি লাগিয়ে দিয়ে যায়। পরে খবর পেয়ে তাঁর স্বামী মো. বাবুল তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। যোগাযোগ করা হলে ওয়ারী থানার অপারেশন কর্মকর্তা (ওসি) শুভাষ কুমার পাল প্রথম আলো ডটকমকে জানান, ‘ঘটনাটি অপহরণ নয়। মেয়েটিকে তার প্রেমিক নিয়ে গেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।’