মাকে কুপিয়ে হত্যা করল ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মা হাফেজা বেগমকে (৪০) কুপিয়ে হত্যা করেছে ছেলে তোতা। মায়ের পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তোতার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। গতকাল বুধবার রাতে মির্জাপুর-কালিতলা গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রাত একটার দিকে মায়ের ঘরে এক আত্মীয়কে দেখতে পান তোতা। এ নিয়ে মায়ের সঙ্গে কথাকাটাকাটির হয় তাঁর। একপর্যায়ে হাসুয়া দিয়ে মাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন তোতা। এতে ঘটনাস্থলেই হাফেজা বেগম মারা যান।খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ হাফেজা বেগমের লাশ উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন একটি বাড়ি থেকে তোতাকে ধরে থানায় সোপর্দ করে।শিবগঞ্জের উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।