মাকেই দায়িত্ব নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়মায়ের সঙ্গে মেয়ের শ্রদ্ধা, ভালোবাসা ও বিশ্বাসের সম্পর্ক হতে হবে। পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া ও আস্থা তো থাকতেই হবে। এ ধরনের সম্পর্ক গড়তে মাকেই এগিয়ে আসতে হবে। কেননা, বড়দের দায়িত্ব বেশি। তিনি মেয়ের চেয়ে অভিজ্ঞ। মেয়ে না বুঝে অনেক কথা বলতে পারে। রাগারাগি করে কিংবা সারাক্ষণ উপদেশ দিয়ে কোনো কাজ হবে না। মায়ের সঙ্গে মেয়ের সম্পর্কের গভীরতা না থাকলে এসব উপদেশ তার বোধগম্য হবে না। অনেক সময় মেয়ে মনে করে, সে মায়ের চেয়ে বেশি বোঝে। সব বিষয় না বুঝলেও কিছু বিষয় বুঝতেই পারে। মাকে ধৈর্যের সঙ্গে মেয়ের কথা শুনতে হবে। তাকে গুরুত্ব দিতে হবে। মেয়ে যখন দেখবে সে পরিবারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তখন সে পরিবারের ওপর আস্থা করতে শিখবে। এ ছাড়া আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রের ওপর মায়ের জ্ঞানচর্চার প্রয়োজন আছে। কম্পিউটার-জ্ঞান থাকলে প্যারেন্টিং বিষয়ে তাঁরা দেশ-বিদেশের আলোচনা জানতে পারবেন। সন্তানকে অহেতুক সন্দেহ করা, ধমক দেওয়া বা অন্যের সামনে ছোট করা বা তুলনা করা যাবে না। যেসব বিষয়ে সে আকর্ষণ বোধ করে, সেসব নিয়ে খোলাখুলি আলোচনা করুন। অনেক সময় সন্তান প্রেম-ভালোবাসায় জড়িয়েপড়ে। জোর না করে তাকে বুঝিয়ে বলুন। সময়দিন। বেশি জোর খাটালে সন্তান ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। কখনো যদি সন্তান এমন কিছুতে আকর্ষণ বোধকরে, যা তার জন্য ক্ষতিকর, তাহলে তা সরাসরি নিষেধ না করে বুঝিয়ে বলতে হবে, যাতে সে আঘাত না পায়। ভালো কিছু হলে উৎসাহ দিন। সন্তানেরা রাতভর ফেসবুক, চ্যাটিং করে বা গান শোনে। মূল পাঠ্যপুস্তক বাদ দিয়ে গল্পের বই পড়ে। এসবে নিষেধাজ্ঞা জারি না করে নির্দিষ্ট সীমার মধ্যে যেন সে করে, তা বুঝিয়ে বলুন। প্রয়োজনে সন্তানের সঙ্গে বসে সারা দিনের একটা রুটিন করে দিন। বয়ঃসন্ধিকালটা স্পর্শকাতর। আপনি রাগ হলে সে হয়তো প্রতিক্রিয়া দেখাল। এতে হতাশ হওয়ার কিছু নেই। তাকে বিষয়টি বোঝার মতো সময় দিন। তাই এমন সম্পর্ক তৈরি করতে হবে, যাতে সন্তানই আপনাকে সব বলে। সে যেন বুঝতে পারে, যেকোনো সমস্যা বা বিপদে মা পাশে থাকবেন। আরেকটি বিষয় হলো, ছেলেসন্তান-মেয়েসন্তানের মধ্যে পার্থক্য করবেন না। মা-বাবার দাম্পত্য সম্পর্কে শ্রদ্ধা-ভালোবাসা থাকলে সন্তানের মধ্যে এর ইতিবাচক প্রভাব পড়বে। অনেক সময় মায়েরা মেয়ের পোশাক নিয়ে আপত্তি তোলেন। পরিবেশের সঙ্গে মানানসই পোশাক পরলে সেটি নিয়ে বলার কিছু নেই। মেয়েকেও মনে রাখতে হবে, মা তার চেয়ে অভিজ্ঞ। মা তার ভালোর জন্যই বলছেন। জীবনে শৃঙ্খলা রাখতে হবে। সবকিছুর মধ্যে ভারসাম্য রাখলে মাকে আর প্রতিপক্ষ মনে হবে না।