মাগুরা, খুলনা ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা, খুলনা ও বাগেরহাটে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। আজ সোমবার এসব দুর্ঘটনা ঘটে।আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরমাগুরা: মাগুরা-ঝিনাইদহ সড়কে মাগুরা ইছাখাদা দরগা গেটের সামনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের দুজন যাত্রী নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন মো. বাদল হোসেন (৩৫) ও অজ্ঞাতনামা এক নারী। গুরুতর আহত ১১ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা সদর থানার দ্বিতীয় কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক উদ্ধার করেছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।খুলনা: খুলনার বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট-রূপসা সড়কে একটি নসিমনকে অতিক্রম করতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে বাসচালকের সহযোগী এমদাদুল হক মুন্সি (২০) নিহত এবং ভান্ডারকোট প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী যুঁথি খাতুন (১১) ও এশা খাতুন (১১) আহত হয়। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।বাগেরহাট: বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আমিনুল ইসলাম সুমন (২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। ফকিরহাট উপজেলার যুগীখালী সেতুর উত্তর পাশে মংলা-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করেছে।