মাগুরা আদালতে জয়নাল আবদিন ফারুকের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের জামিন মঞ্জুর করেছেন মাগুরা জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালত।আজ বুধবার সকাল সোয়া ১০টায় জয়নাল আবদিন ফারুক জেলার মুখ্য বিচারিক হাকিম মো. জালাল উদ্দিনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পাঁচ হাজার টাকা বেলবন্ডে স্থানীয় আইনজীবীর মাধ্যমে আদালত তাঁকে এ জামিন মঞ্জুর করেন।উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীর বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসা করার অভিযোগ তোলায় গত ১৮ মার্চ মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক এ আদালতে জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে এই মানহানির মামলা করেন।