মাগুরা ও পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা ও পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ও রাতে মাগুরার শ্রীপুর উপজেলা এবং পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড়-হঁাড়িভাসা সড়কে এ দুর্ঘটনা ঘটে। মাগুরা: শ্রীপুর উপজেলায় গতকাল দিবাগত রাতে বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে তিনজন নিহত হন। নিহতেরা হলেন∏রিয়াজুল ইসলাম (২৭), মান্নান শেখ (৩৫) ও সজীব হোসেন (২২)। এঁরা সবাই বালুকাটা শ্রমিকের কাজ করতেন। পুলিশ জানায়, গতকাল রাত তিনটার দিকে গড়াই নদীর ঘসিয়াল বালুমহল থেকে বালু বোঝাই করে ওই ট্রাকটি ওয়াপদার দিকে যাচ্ছিল। রায়নগর ওয়াপদা অফিসের কাছে পঁেৌছানোর পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এ সময় ট্রাক উল্টে গিয়ে শ্রমিকেরা এর নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তঁাদের মৃতু্য হয়। তবে ট্রাকের চালক বঁেচে গেছেন। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের লাশ এবং দুর্ঘটনা-কবলিত ট্রাকটি উদ্ধার করে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মীর আতাহার আলী প্রথম আলো ডট কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।পঞ্চগড়: সদর উপজেলার পঞ্চগড়-হঁাড়িভাসা সড়কে সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় রেজাউল ইসলাম রেজা (৩২) নামের এক আইনজীবী নিহত হন। নিহত রেজাউল জেলা আইনজীবী সমিতির সদস্য। তিনি হঁাড়িভাসা ইউনিয়নের বনগ্রামের আবদুর রহমানের ছেলে।জেলা আইনজীবী সমিতির সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মির্জা সারওয়ার হোসেন জানান, গতকাল সন্ধ্যা সাতটার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে পঞ্চগড়ে যাচ্ছিলেন রেজাউল। পঞ্চগড়-হঁাড়িভাসা সড়কের পানিমাছপুকুরী এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা বঁাশবোঝাই একটি ভ্যান সামনে থেকে তঁার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন রেজাউল। তঁাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় তঁার মৃতু্য হয়। পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির প্রথম আলো ডট কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।