মাগুরা থেকে অপহৃত স্কুলছাত্রকে নাটোরে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় নিয়োজিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়েন(র্যাব-১২)একটি দল গতকাল বুধবার রাত নয়টার দিকে নাটোর জেলার বড়াই গ্রামে অভিযান চালিয়ে মাগুরা থেকে অপহৃত স্কুলছাত্র রাসেল আহমেদকে উদ্ধার করে। এ সময় বড়াই গ্রামের ছলিম মোল্যা ও লিটন সরকার নামের দুজন অপহরণকারীকে আটক করে র্যাব। তাঁদের বিরুদ্ধে গতকাল রাতেই মাগুরার শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।র্যাব-১২ সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল সকাল ১০টার দিকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামের নিজ বাড়ি থেকে রাসেলকে অপহরণ করা হয়। পরে নাটোর জেলার কৃষ্ণপুর গ্রামে তাকে লুকিয়ে রেখে অপহরণকারীরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। রাসেলের বাবা সিরাজুল আরেফিন খান বিষয়টি র্যাব-১২-কে অবহিত করেন। গতকাল রাতেই তিনি কুষ্টিয়া র্যাবের ক্যাম্প থেকে রাসেলকে বাড়িতে নিয়ে যান।