মাগুরা সারেগামা সংগীত নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনে মাগুরা সারেগামা সংগীত নিকেতনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ২ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সনদ বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রতিষ্ঠানের সভাপতি এম এইচ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাগুরা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আলী আকতার, মো. ফখরুল ইসলাম ও যশোর নৃত্যবিতানের পরিচালক সঞ্জীব চক্রবর্তী। শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান পরিচালনা করেন পরিতোষ পাল।