মাগুরায় ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা জেলা সদরের ভায়না চৌরাস্তা মোড়ে আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা সবাই ভ্যানের যাত্রী বলে জানা গেছে। তবে তাঁদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাফিক পুলিশের সার্জেন্ট কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।