মাগুরায় দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় গতকাল শনিবার রাতে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে মাগুরায় স্টার কেবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী উজ্জ্বল দত্ত বলেন, মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে ঢাকার শাহবাগের প্রজন্ম চত্বরে চলমান আন্দোলন থেকে জামায়াতের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো বর্জনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার সঙ্গে সংহতি প্রকাশ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উজ্জ্বল দত্ত আরও বলেন, ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমার কাকাসহ কয়েকজন আত্মীয়স্বজন নিহত হয়েছেন। তাই মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।’